| বঙ্গাব্দ
ad728
সকল খবর

রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ ইটভাটা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটার চিমনিসহ কিলন গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। রোববার (১৫ নভেম্বর) দিনব্যাপী এ অভিযানে ভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।

বিস্তারিত...

সীতাকুণ্ডে অনুমতি ছাড়াই বেসরকারি ডায়াগনস্টিকে কাজের কথা স্বীকার করলেন সরকারি কর্মচারী

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কার্ডিওগ্রাফার মো. মহিউদ্দিন সরকারি দায়িত্ব পালনের পর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার কথা স্বীকার করেছেন। এ কাজে কর্তৃপক্ষের অনুমতি নেননি বলেও জানিয়েছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

বিস্তারিত...

কর্ণফুলীতে ভাইরাল সেই আইনজীবী এম কামাল উদ্দিন আটক

নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসা আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে চট্টগ্রামের কর্ণফুলী থেকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বিস্তারিত...

রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট অভিযান চালিয়ে চন্দ্রঘোনা ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক মো. হেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত...

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

বিস্তারিত...

জনগণকে জনশক্তি করতে মানসিক ও শারীরিক সুস্থতা জরুরি: ডিসি জাহিদ

নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ চট্টগ্রাম গড়ার লক্ষ্যে রেলওয়ে স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। কর্মসূচিতে জনগণকে জনশক্তিতে রূপান্তর করতে মানসিক ও শারীরিক সুস্থতার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

বিস্তারিত...

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।

বিস্তারিত...

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১৫০ শিক্ষার্থী

চট্টগ্রামের সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের উদ্যোগে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। আয়োজকদের লক্ষ্য শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় আগ্রহ বাড়ানো।

বিস্তারিত...

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবা ও একটি হার্ডজিপ গাড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) বন্দর বিভাগ। এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা হয়েছে।

বিস্তারিত...

সিটি গেটে ৩ কেজির বেশি স্বর্ণসহ আটক ১

চট্টগ্রামের সিটি গেটে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ণসহ সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাঁকে আদালতে পাঠিয়েছে আকবরশাহ থানা পুলিশ।

বিস্তারিত...

দক্ষিণ রাঙ্গুনিয়ার পাহাড়ে পুলিশের অভিযান, আটক ৬

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে সমন্বিত অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও ডিবি। অভিযানে ছয়জনকে আটক এবং রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বিস্তারিত...

চট্টগ্রামের ৩ সড়কে বসছে স্পিড ক্যামেরা, অতিরিক্ত গতিতে বাড়বে নজরদারি

চট্টগ্রাম নগরীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণে পাইলট প্রকল্প চালু করতে যাচ্ছে সিএমপি। এ জন্য সাতটি লেজার স্পিড ক্যামেরাসহ প্রয়োজনীয় সরঞ্জাম পেয়েছে পুলিশ। প্রাথমিকভাবে বায়েজিদ লিংক রোড, আউটার রিং রোড ও শাহ আমানত সেতু সংযোগ সড়কে চলবে এ কার্যক্রম।

বিস্তারিত...

সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে কক্সবাজারে নাগরিক শোকসভার উদ্যোগ

সাংবাদিক ও পরিবেশ গবেষক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করতে যাচ্ছে কক্সবাজার সাংবাদিক সমিতি। তাঁর কর্ম ও চিন্তা সংরক্ষণের পাশাপাশি স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।

বিস্তারিত...

চট্টগ্রামে পুলিশ সুপারের দুই ফোন জব্দ, রাখা হয়েছে নজরদারিতে

চট্টগ্রামে পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করেছে পুলিশ। একটি অভিযোগের ভিত্তিতে তাঁকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস।

বিস্তারিত...

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে যুবক খুন, গ্রেপ্তার ২

চট্টগ্রামের বাকলিয়ার তক্তারপুল এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুর সুবাহান (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ ও এসআরবি। ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে।

বিস্তারিত...

ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর