শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়েছে।
লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও একাধিক কার্ড দেওয়ার অভিযোগ উঠেছে। প্রকৃত দুস্থরা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
নরসিংদীতে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে ভিড় ও বিশৃঙ্খলায় আহত হয়েছেন অন্তত ২০ জন। সাংবাদিকসহ বহু দর্শকের মোবাইল চুরির অভিযোগ উঠেছে।
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে মায়ানমারে পাচারের সময় ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট, ৩টি ফিশিং বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত সিমেন্টের আনুমানিক মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া হাসান জিলহানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। চিকিৎসকদের দাবি, তার শরীরে এত বেশি আঘাত ছিল যে সেলাই ও ইনজেকশন দেওয়ার জায়গাও পাওয়া যাচ্ছিল না।
সিএমপির পতেঙ্গা থানার অভিযানে প্রায় ৪২ লাখ টাকার প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।
চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি সেলিম উদ্দীনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশেষ অভিযানে ১৫ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি আবদুল মালেককে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
চট্টগ্রামের বায়েজিদ এলাকার কাওয়ালী শিল্পী মো. শাহীন রেজা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় হামলা, লুটপাট ও সাম্প্রতিক সময়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকার শিকলবাহায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্যাস সিলিন্ডারের ভেতর লুকানো ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা উপজেলায় যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ ট্রলিং নেট জব্দ করেছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তর।
চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের এক ছাত্রী ইসলাম গ্রহণের পর নিখোঁজ হয়েছেন। আদালতের উদ্ধার নির্দেশ থাকলেও এখনো কোনো অগ্রগতি না থাকায় উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।