| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে পুলিশ সুপারের দুই ফোন জব্দ, রাখা হয়েছে নজরদারিতে

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 12-11-2026 ইং
  • 17500 বার পঠিত
চট্টগ্রামে পুলিশ সুপারের দুই ফোন জব্দ, রাখা হয়েছে নজরদারিতে
ছবির ক্যাপশন: চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তাঁর কার্যালয় থেকে মুঠোফোন দুটি জব্দ করা হয়।

কী অভিযোগে তাঁর মুঠোফোন জব্দ করা হয়েছে এবং তাঁকে নজরদারিতে রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস।

বুধবার সন্ধ্যায় তিনি বলেন, জাহাংগীর আলমের বিরুদ্ধে একটি অভিযোগ থাকায় তাঁর মুঠোফোন জব্দ করা হয়েছে। তাঁকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।

তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর