জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের ধারাবাহিকভাবে টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার দিবাগত রাতে ফেসবুক পোস্টে তিনি এ আশঙ্কার কথা জানান।
বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের বোঝাপড়া রয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। তিনি দাবি করেছেন, কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতের বসার ইতিহাস নেই।
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বারে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে তিনজন আহত হয়েছেন। পরে পুলিশ ওই ছাত্রলীগ নেতা ও তাঁর এক সহযোগীসহ কয়েকজন নিরাপত্তাকর্মীকে আটক করে।
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের আগে দলটির বিরুদ্ধে ওঠা অপরাধের বিচার দাবি করেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর মতে, বিচারিক প্রক্রিয়া শেষে আদালতই নির্ধারণ করবে কারা অপরাধী।
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ সম্বোধন করাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। দুঃখপ্রকাশ করেছেন জেলা প্রশাসক।
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ সম্বোধন করাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। দুঃখপ্রকাশ করেছেন জেলা প্রশাসক।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট, নির্বাচনী কৌশল, নারীদের রাজনৈতিক অধিকার উপেক্ষা এবং দলের অভ্যন্তরে গণতন্ত্রের অভাবসহ বিভিন্ন অভিযোগ তুলে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে আওয়ামী লীগের লোকজন উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার চট্টগ্রামের কাজীর দেউরিতে বিএনপির সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
কক্সবাজার সরকারি কলেজ শাখায় আগামী এক বছরের জন্য জাতীয় ছাত্রশক্তির ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন রুবায়েত এম আদেল, সদস্যসচিব ইরতেজা মোহাম্মদ তানহা এবং মুখ্য সংগঠক নুরুল ইসলাম নুরু।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম হত্যা মামলার অভিযুক্ত জিয়া রনির গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। একই সঙ্গে তাঁর জামিনের বিষয়টি আইনানুগভাবে পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সংহতি জানিয়ে আগামী তিন দিনের মধ্যে নতুন বেতনকাঠামো কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি। একই সঙ্গে শ্রমিক আন্দোলনে সহিংসতা ও বলপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক সেজে নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রোববার ফেসবুক পোস্টে তিনি জামায়াতে ইসলামী ও এনসিপির বিরুদ্ধেও আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ তোলেন।
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা, অস্ত্র ও নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে তিন মামলার আসামি মো. শাহ আলম সিকদার। একটি মামলায় গ্রেপ্তারের পর ১৫ দিন কারাভোগ করে মুক্তি পান তিনি। এরপর লালখান বাজার এলাকায় ফের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
নগরীর পরিচ্ছন্নতা, নাগরিক দুর্ভোগ নিরসন ও জনকল্যাণমূলক কাজে যুবদলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রামের লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে ‘ভুয়া’ ও ‘জাতির জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান।