| বঙ্গাব্দ
ad728
ad728

কাজীর দেউড়ির জামান হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 26-10-2025 ইং
  • 139017 বার পঠিত
কাজীর দেউড়ির জামান হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা
ছবির ক্যাপশন: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না: কাজীর দেউড়ির জামান হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম, ২৬ অক্টোবর:

চট্টগ্রাম নগরের ভিআইপি এলাকা হিসেবে পরিচিত কাজীর দেউড়িতে অবস্থিত জামান হোটেলকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না এবং নিম্নমানের উপকরণ ব্যবহার করার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্বাস্থ্য বিভাগ, ভোক্তা অধিকার এবং চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় দেখা যায়, হোটেলটিতে অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। রান্নার সময় ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের ঘি ও নামমাত্র বিভিন্ন কৃত্রিম ফ্লেভার, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।


এ ছাড়া হোটেলে কোনো সঠিক মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি, এবং বিক্রয়যোগ্য খাবারের পণ্যমূল্যে যথাযথ মূল্য সংযোজন (VAT/Tax) করা হচ্ছিল না। এসব অনিয়মের কারণে জামান হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন,“জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। শহরের কোথাও যদি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত বা বিক্রি হয়, সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


চসিকের কর্মকর্তারা জানান, নগরের বিভিন্ন এলাকার হোটেল-রেস্টুরেন্ট, বেকারি ও খাদ্য প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানে নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এর লক্ষ্য হলো নাগরিকদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করা।

উল্লেখ্য, গত কয়েক মাসে চসিকের ভ্রাম্যমাণ আদালত নগরের আগ্রাবাদ, নিউমার্কেট, জুবিলি রোড ও বহদ্দারহাট এলাকায়ও একাধিক হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা করেছে।


চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ আরও বলেন,“জনস্বার্থে এবং ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় চসিকের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর