ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর ইখতারা সরকার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, তাঁর স্বামী জাহাঙ্গীর আলম শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
চট্টগ্রামের নতুনবাজার বিআরটিএ কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ সাড়ে তিন ঘণ্টার বেশি সময় বিচ্ছিন্ন থাকায় বন্ধ হয়ে যায় দাপ্তরিক কার্যক্রম ও ব্যাংক লেনদেন। এক কর্মকর্তার গাড়ির কাগজপত্র হালনাগাদ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ বিআরটিএর উপপরিচালকের। তবে পিডিবি বলছে, বকেয়া বিদ্যুৎ বিলের কারণেই নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এতে ভোগান্তিতে পড়েন শত শত সেবাগ্রহীতা।
সীতাকুণ্ডের জঙ্গল ভাটিয়ারী গ্রামে এক কিশোরী ধর্ষিত হয় ষাটোর্ধ্ব মাহবুবুল আলম নামের এক ব্যক্তির হাতে।
সীতাকুণ্ডে পরিবারের কলহ জেরে ছেলের ছুরিকাঘাতে পিতা খুন। খুন হওয়া পিতার নাম মো: নুরু উল্লাহ (৬৫)।
সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে গেল এক পর্যটক।
সমুদ্রে ভাসমান ফিশিং বোট উদ্ধার করে কোস্ট গার্ড।
ওমানে নিহত রাঙ্গুনিয়ার চার সহোদরের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় ইমামতি করেন তাদের বেঁচে থাকা একমাত্র ভাই।
চান্দগাঁও থানা পুলিশের অভিযানে গরুর খামারে সংঘটিত এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় জড়িত তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢেমশার শাহাদাত হোসেন (৩৩) হত্যার ঘটনায় সাতকানিয়া থানায় দায়েরকৃত মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদের সামনে গত রাত সাড়ে দশটার দিকে অতর্কিত হামলার ঘটনা ঘটে।
লোহাগাড়া স্বাস্থ্য বিভাগে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এক কর্মকর্তার পদায়নকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ, উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে।
সাবেক প্রেসিডেন্ট ও স্পিকার মরহুম ফজলুল কাদের চৌধুরী'র মেজ সন্তান বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ক্রীড়ানুরাগী ও দানবীর আলহাজ্ব সাইফুদ্দিন কাদের চৌধুরীর ১১ তম মৃত্যুবার্ষিকী।
বন্দরনগরী চট্টগ্রামে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নিয়মিত গণশুনানি কার্যক্রম ধীরে ধীরে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হচ্ছে।
লালদিঘী চত্বরে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরালের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ গ্রামে মধ্যরাতে অটোরিকশা ছিনতাইকারীর কবলে পড়ে মোহাম্মদ সাজ্জাদ (১৯) নামের যুবক নিখোঁজ রয়েছে।