| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে অনুমতি ছাড়াই বেসরকারি ডায়াগনস্টিকে কাজের কথা স্বীকার করলেন সরকারি কর্মচারী

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 15-11-2026 ইং
  • 8095 বার পঠিত
সীতাকুণ্ডে অনুমতি ছাড়াই বেসরকারি ডায়াগনস্টিকে কাজের কথা স্বীকার করলেন সরকারি কর্মচারী
ছবির ক্যাপশন: সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কার্ডিওগ্রাফার মো. মহিউদ্দিন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালনের পর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কার্ডিওগ্রাফার মো. মহিউদ্দিন। এ কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেননি বলে নিজেই জানিয়েছেন তিনি।

জানা গেছে, মো. মহিউদ্দিন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল কার্ডিওগ্রাফার (ইসিজি) হিসেবে কর্মরত। সরকারি প্রতিষ্ঠানে নির্ধারিত দায়িত্ব পালনের পর বিকেলে পৌর সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সময় দেন তিনি।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ১৭ বিধিতে সরকারি কর্মচারীদের সরকারি অনুমোদন ছাড়া অন্য কোনো চাকরি, কাজ বা ব্যবসায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

এ বিষয়ে মো. মহিউদ্দিন বলেন, সরকারি মেডিকেলের কার্যক্রম শেষে বিকেলে বাইরের একটি ডায়াগনস্টিক সেন্টারে কিছু সময় দেন তিনি। তবে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কোনো অনুমতি নেননি। সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি প্রয়োজন হলে নিয়ম মেনে অনুমতি নেবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শিব্বীর আহমেদ প্রিন্স বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে কেউ অন্য প্রতিষ্ঠানে কাজ করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর