এনভিডিয়ার চিপ বিক্রি নিয়ে চাপে মার্কিন বাণিজ্যমন্ত্রী, পদ হারানোর শঙ্কা
চীনে প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ বিক্রি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে হোয়াইট হাউসে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, হাওয়ার্ড লুটনিককে দায়িত্ব থেকে সরানো হবে কি না, তা নিয়ে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
চীনে উন্নত এআই চিপ বিক্রির বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও বাণিজ্যনীতির জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের উন্নত প্রযুক্তি চীনে সরবরাহের ক্ষেত্রে মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণনীতি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও উদ্বেগ রয়েছে।
তবে হাওয়ার্ড লুটনিককে সরানোর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |