| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১৫০ শিক্ষার্থী

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 14-11-2026 ইং
  • 11787 বার পঠিত
সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা, অংশ নিল ১৫০ শিক্ষার্থী
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুল আয়োজিত বৃত্তি পরীক্ষায় অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ শিক্ষার্থী।

চট্টগ্রামের সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের উদ্যোগে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীতাকুণ্ড সদরের হোটেল ‘৯৯’ ভবনে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন থিংকওয়েল ইংলিশ স্কুলের ভাইস চেয়ারম্যান মো. সামছুল হুদা, প্রিন্সিপাল কাউছার রহমান, পরিচালক হাসান মাহমুদ, জয়নাল আবেদীন কাউন্সিল, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এবং সাংবাদিক এস এম ইকবাল ও জামশেদ আলম।

এ সময় বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান মো. সামছুল হুদা বলেন, ইংরেজি ভাষায় দক্ষতার অভাবে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে সীতাকুণ্ডে ইংলিশ মিডিয়াম স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। এ ধরনের বৃত্তি পরীক্ষা শুধু নিজস্ব শিক্ষার্থী নয়, অন্যান্য শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশেও ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যালয়ের প্রিন্সিপাল কাউছার রহমান বলেন, ইংরেজি মাধ্যমের পাঠদানের পাশাপাশি বাংলা, গণিত ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি পড়ালেখার প্রতি আগ্রহ বাড়বে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাবও তৈরি হবে।

বিদ্যালয়ের পরিচালক জয়নাল আবেদীন বলেন, প্রথমবারের মতো আয়োজিত এ পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সন্তোষজনক। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ সীতাকুণ্ডের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর