জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি, কালকে আপনি, পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
পোস্টে তিনি জুলাই বিপ্লবের নেতৃত্ব ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ধারাবাহিকভাবে বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্যবস্তু করার আশঙ্কার কথাও তুলে ধরেন।
তবে কারা বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁদের টার্গেট করা হচ্ছে, সে বিষয়ে পোস্টে বিস্তারিত উল্লেখ করেননি তিনি।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |