চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী ব্যারিস্টার রাজা দেবাশীষ রায় কেজি স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কুল পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের ডিরেক্টর ডা. এস. কে. বল শুভ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরমান হোসেন।
অনুষ্ঠানে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী মো. জাকির সিকদার সুমন, মো. জামাল, আবু নাছের টিপু চৌধুরী (সাবেক ছাত্রনেতা), খোরশেদ আলম ফারুকী, হাজী জসিম উদ্দিন, অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী, স্কুলের প্রিন্সিপাল প্রদীপ দেব রায় এবং উপদেষ্টা ও ভূমিদাতা রুমেল দেওয়ানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরমান হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তাদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের আয়োজনকে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
বিশেষ অতিথি আবু নাছের টিপু চৌধুরী বলেন, বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, এটি শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও নেতৃত্ব বিকাশের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তার মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বদিউল আবছার বাচু (সভাপতি, রাজারহাট বাজার), আবুল কালাম আজাদ (উত্তর জেলা যুবদল), খোরশেদ আলম (সাবেক ছাত্রনেতা), সাংবাদিক মোস্তফা জাহেদ, সেকান্দর আলী পেয়ারু, ব্যবসায়ী নুরুল আলম, আইয়ুব আলী, একরাম হোসেন, রুমা আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |