| বঙ্গাব্দ
ad728
ad728

নিবন্ধনের জন্য ৪৪ অনলাইন নিউজ পোর্টাল নির্বাচিত

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 21-04-2026 ইং
  • 9727 বার পঠিত
নিবন্ধনের জন্য ৪৪ অনলাইন নিউজ পোর্টাল নির্বাচিত
ছবির ক্যাপশন: তথ্য মন্ত্রণালয়ের তালিকায় নিবন্ধনের জন্য নির্বাচিত ৪৪ অনলাইন নিউজ পোর্টাল।

গোয়েন্দা সংস্থার ইতিবাচক রিপোর্ট পাওয়ার পর ৪৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য নির্বাচিত করেছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) তথ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত তালিকা প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। যেসব প্রতিষ্ঠানের পক্ষে সরকার নির্ধারিত সংস্থাগুলোর অনাপত্তি পাওয়া গেছে, কেবল তাদেরই প্রাথমিক নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে।

নির্বাচিত পোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়, অন্যান্য অনলাইন নিউজ পোর্টালের বিষয়ে অনাপত্তি প্রতিবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে তাদেরও নিবন্ধনের অনুমতি দেওয়া হবে।

এর আগে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে দেশের অনলাইন গণমাধ্যমগুলোর তালিকা প্রকাশ করা হচ্ছে। যেসব পোর্টালের বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট পাওয়া গেছে, তাদের নিবন্ধন দেওয়া হবে না এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক জানান, নিবন্ধনের জন্য এককালীন ফি দিতে হবে এবং প্রতিবছর নবায়ন ফি জমা দিতে হবে। তবে ফি’র পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর