চট্টগ্রাম দক্ষিণ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ২টায় কেরানীহাটস্থ সী ওয়ার্ল্ড মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে বাঙালি জাতি ভাষার স্বাধীনতা অর্জন করেছে। ভাষা শহীদের আত্মত্যাগ ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। স্বাধীনতা বাঙালির রক্তে মিশে আছে—কোনো পরাধীনতার শিকল দিয়ে এ জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়।
তিনি আরও বলেন, জনগণ সংস্কারের জন্য গণভোট দিয়েছে। কিন্তু বিএনপি জনগণের সঙ্গে তামাশা করে ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে বলে অভিযোগ করেন তিনি। জনগণ ১৯৫২, ১৯৭১, ১৯৯০ এবং সর্বশেষ ২০২৪ সালে রক্ত দিয়ে প্রমাণ করেছে—জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে কোনো শাসন টিকতে পারে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে, অন্যথায় রাজপথে মোকাবেলা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান, উত্তর সাতকানিয়া সাংগঠনিক সাঙ্গু থানা শাখার আমীর মাস্টার সিরাজুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। শহীদের রক্ত কখনো বৃথা যায় না। তাই শহীদদের চেতনা ধারণ করে দল-মত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |