চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আবদুল মালেক-কে গ্রেফতার করা হয়। তিনি নগরের সিআরবি মালিপাড়া এলাকার লিটনের কলোনীর বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্ব থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ আরও জানায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |