চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জঙ্গল সলিমপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২২ এপ্রিল রাতে পরিচালিত অভিযানে তাকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৬ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়। গ্রেপ্তারকৃত নলা কাশেমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, অস্ত্র আইন, হত্যা ও অন্যান্য অভিযোগে মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন-এর নির্দেশনায় এবং মহিনুল ইসলাম-এর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি নলা কাশেমের নেতৃত্বে একটি সশস্ত্র চক্র জঙ্গল সলিমপুর এলাকায় পুনরায় আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সলিমপুর এলাকায় অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় সাঁড়াশি অভিযানে নলা কাশেমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে তার কয়েকজন সহযোগী জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জঙ্গল সলিমপুরকে স্থায়ীভাবে সন্ত্রাসমুক্ত এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ রাখতে অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |