| বঙ্গাব্দ
ad728
ad728

রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ ইটভাটা

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 15-11-2026 ইং
  • 8692 বার পঠিত
রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ৩ ইটভাটা
ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ তিনটি ইটভাটার চিমনি ও কিলন ভেঙে ফেলা হচ্ছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটার চিমনিসহ কিলন গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।


অভিযানে দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি) এবং ইসলামপুর ইউনিয়নের গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-২) ও মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-৩)-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।


এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর ও রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের সদস্যদের সহযোগিতায় ইটভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর