| বঙ্গাব্দ
ad728
ad728

ফুলকলি ফ্যাক্টরির দূষণ পরিদর্শনে এমপি এনামুল হক এনাম

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 23-02-2026 ইং
  • 61483 বার পঠিত
ফুলকলি ফ্যাক্টরির দূষণ পরিদর্শনে এমপি এনামুল হক এনাম
ছবির ক্যাপশন: জঙ্গলখাইনে ফুলকলি ফ্যাক্টরির দূষণ এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক এনাম।

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে অবস্থিত ফুলকলি ফ্যাক্টরি থেকে নির্গত বিষাক্ত কালো পানি ও শিল্পবর্জ্যের কারণে স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। জনস্বাস্থ্য রক্ষা এবং কৃষিজমি পুনরায় চাষাবাদের উপযোগী করার লক্ষ্যে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় পটিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি ফুলকলি ফ্যাক্টরি, জঙ্গলখাইন ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয় এবং এবাদতখানা এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয় শিক্ষক ও ভুক্তভোগী বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য। শিক্ষকরা অভিযোগ করেন, ফ্যাক্টরি স্থাপনের পর থেকে তীব্র দুর্গন্ধে শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে রয়েছে। অনেক শিক্ষার্থী চর্মরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হচ্ছে বলেও তারা দাবি করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ফ্যাক্টরি থেকে নির্গত কালো বিষাক্ত পানি আশপাশের কৃষিজমিতে ছড়িয়ে পড়ায় জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। মাছ চাষ বন্ধ হয়ে গেছে এবং দুর্গন্ধের কারণে স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। পরিবেশ দূষণের ফলে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় এমপি এনামুল হক এনাম বলেন, “জনগণের স্বাস্থ্য ও পরিবেশের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। ফুলকলি ফ্যাক্টরির বর্জ্য ব্যবস্থাপনা দ্রুত পরিবেশসম্মত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পরিদর্শন শেষে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ফুলকলি ফ্যাক্টরি ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ফ্যাক্টরির মালিকপক্ষ আগামী দুই মাসের মধ্যে দূষণ সমস্যার সমাধান ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার আশ্বাস প্রদান করে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জিয়া, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাঈনুদ্দীন, ভোক্তা অধিকার কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর