| বঙ্গাব্দ
ad728
ad728

ভালুকায় তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করলেন এমপি বাচ্চু

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 22-02-2026 ইং
  • 61676 বার পঠিত
ভালুকায় তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করলেন এমপি বাচ্চু
ছবির ক্যাপশন: ভালুকা উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করছেন এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

ভালুকা উপজেলা চত্বরে বিশ্ব সাহিত্য কেন্দ্র-এর আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৫৬ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, উসমান গণি মৌলিক মাখন, সাখাওয়াত হোসেন খান পাঠান এবং উপজেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম বাসানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আয়োজকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

তিনি দিনব্যাপী এই ভ্রাম্যমাণ বইমেলায় পাঠকদের জন্য শিশু-কিশোর সাহিত্য, মুক্তিযুদ্ধভিত্তিক বই, গল্প-উপন্যাস, প্রবন্ধ, ইতিহাস ও সমকালীন বিভিন্ন বিষয়ের বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। নতুন প্রজন্মের মধ্যে বইপড়ার আগ্রহ সৃষ্টি, জ্ঞানচর্চা বিস্তার এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর