চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম স্থগিত চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক মো. হেলাল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হেলাল হোসেন উপজেলার ১১ নম্বর চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোভাষী বাজার এলাকার রূপনগর কলোনির বাসিন্দা। তিনি মোহাম্মদ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৩০ আগস্ট রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বিধি অনুযায়ী তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |