জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন ফরম তুলেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পাননি তিনি।
বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে নিজের ফেসবুক পোস্টে কনকচাঁপা প্রথমে লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’ পরে আরেক পোস্টে তিনি এ মন্তব্যের ব্যাখ্যা দেন।
তিনি লেখেন, জীবনের যেকোনো পরিস্থিতিতেই তিনি ‘আলহামদুলিল্লাহ’ বলেন এবং সবকিছু আল্লাহর ফয়সালা হিসেবে মেনে নেন। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য চেষ্টা করেছিলেন, তখনও মনোনয়ন না পেয়েও একইভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কনকচাঁপা আরও লেখেন, গ্রামের মানুষের চাহিদার কারণে সংরক্ষিত নারী আসনের প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। সেখানেও তাকে মূল্যায়ন করা হয়নি। তবুও তিনি মনে করেন, আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে মঙ্গল রেখেছেন।
তিনি বলেন, ‘জীবন তো এখানেই শেষ হয়ে গেল না।’ পাশাপাশি সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়ে লেখেন, গান ছাড়াও দেশের জন্য দেওয়ার অনেক কিছু এখনও বাকি আছে।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি সেলিমা রহমান, নিপুণ রায় চৌধুরী, সানজিদা ইসলাম তুলিসহ ৩৬ জনের নাম ঘোষণা করেছে। তালিকায় কনকচাঁপাসহ শোবিজ অঙ্গনের কেউ নেই।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |