বিদ্যালয়ের মূল ভবনে ফাটল দেখা দেওয়ায় শিক্ষার্থীদের নিরাপদে পাঠদানের জন্য নতুন টিনশেড স্কুলঘর নির্মাণ করে দিয়েছে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার উদ্যোগে খলিলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নবনির্মিত স্কুলঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মো. মাসুদ রানা।
জানা গেছে, বিদ্যালয়ের মূল ভবনে ফাটল দেখা দেওয়ায় সেখানে পাঠদান অব্যাহত রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প শ্রেণিকক্ষ নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয় নতুন টিনশেড ঘর। শুধু শ্রেণিকক্ষ নির্মাণই নয়, পাঠদানের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সরবরাহ করা হয়েছে নতুন বেঞ্চ, চেয়ার, টেবিল, ফ্যান ও লাইটসহ প্রয়োজনীয় সরঞ্জাম।
নতুন স্কুলঘর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের মতে, উপজেলা প্রশাসনের এ উদ্যোগে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত পাঠদান কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যা সমাধান এবং শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |