| বঙ্গাব্দ
ad728
ad728

সৌদি আরবে রাফায়েল যুদ্ধবিমান ও সেনা পাঠাল মিশর

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 12-11-2026 ইং
  • 17169 বার পঠিত
সৌদি আরবে রাফায়েল যুদ্ধবিমান ও সেনা পাঠাল মিশর
ছবির ক্যাপশন: সৌদি আরবে সামরিক উপস্থিতি বাড়িয়েছে মিশর। মোতায়েন করা হয়েছে রাফায়েল যুদ্ধবিমান, হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

সৌদি আরবের সামরিক সহায়তায় আগেভাগেই সেনা, যুদ্ধবিমান ও সামরিক হেলিকপ্টার পাঠিয়েছে মিশর। একই সঙ্গে সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে কায়রো। লোহিত সাগরের দক্ষিণাঞ্চলেও বাড়ানো হয়েছে মিশরের নৌবাহিনীর উপস্থিতি।

মিশরের সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে পাঠানো সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে রাফায়েল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি সামরিক হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান। পাশাপাশি দেশটিতে সেনাও পাঠিয়েছে মিশর।

এ ছাড়া সৌদি আরবের পূর্ব ও দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি অবস্থান নিয়েছে মিশরের যুদ্ধজাহাজ।

মিশরের এই সামরিক তৎপরতা সৌদি আরবের প্রতি দেশটির সমর্থনের গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে এই সামরিক মোতায়েনের সুনির্দিষ্ট উদ্দেশ্য, সেনাসংখ্যা এবং কার্যক্রমের সময়সীমা সম্পর্কে উদ্ধৃত তথ্যে বিস্তারিত জানানো হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর