চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত দুটি মুঠোফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বুধবার (১১ নভেম্বর) নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনে অবস্থিত তাঁর কার্যালয় থেকে মুঠোফোন দুটি জব্দ করা হয়।
কী অভিযোগে তাঁর মুঠোফোন জব্দ করা হয়েছে এবং তাঁকে নজরদারিতে রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে চাননি চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস।
বুধবার সন্ধ্যায় তিনি বলেন, জাহাংগীর আলমের বিরুদ্ধে একটি অভিযোগ থাকায় তাঁর মুঠোফোন জব্দ করা হয়েছে। তাঁকে নজরদারিতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাংগীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার অভিযোগ রয়েছে।
তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিস্তারিত এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |