| বঙ্গাব্দ
ad728
ad728

আপনার পুলিশ আপনার পাশে স্লোগানে খুলশী থানার বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 13-04-2026 ইং
  • 6680 বার পঠিত
আপনার পুলিশ আপনার পাশে স্লোগানে খুলশী থানার বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: খুলশী থানার বিট পুলিশিং সভায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন ওসি মো. আরিফ।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

“আপনার পুলিশ আপনার পাশে, তথ্য দিন সেবা নিন” এবং “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্টজন এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।


সভায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ উপস্থিত থেকে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, মাদক, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ যেকোনো অপরাধ দমনে জনগণের তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সচেতনতা ও দ্রুত তথ্য প্রদানের মাধ্যমে পুলিশ দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম হবে।

ওসি মো. আরিফ আরও বলেন, “পুলিশ সবসময় জনগণের পাশে আছে। আইন-শৃঙ্খলা রক্ষায় আপনাদের যেকোনো তথ্য আমাদের দিন, আমরা দ্রুত ব্যবস্থা নেব। বিট পুলিশিংয়ের মাধ্যমে বাড়ি বাড়ি নিরাপত্তা পৌঁছে দিয়ে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই।”

সভায় একটি নিরাপদ, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর