রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় ঘুরে লাইভ ভিডিও করা সেই চীনা নাগরিকদের আর দেখা যাচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত এলাকার অলিগলি, রাস্তাঘাট ও আবাসিক ভবনের আশপাশে ঘুরে ভিডিও করতেন তাঁরা। তবে গত ৭ নভেম্বরের পর থেকে তাঁদের উপস্থিতি চোখে পড়ছে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এসব চীনা নাগরিক উত্তরার বিভিন্ন স্থান থেকে নিয়মিত লাইভ ভিডিও করতেন। ভিডিওতে ঢাকার বিভিন্ন এলাকাকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাপন নিয়েও নেতিবাচক মন্তব্য করতেন তাঁরা।
উত্তরার অলিগলি, মানুষের বাড়িঘর ও রাস্তাঘাট—বিভিন্ন জায়গাই তাঁদের ভিডিওর বিষয়বস্তু ছিল। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় তাঁদের ঘোরাফেরা করতে দেখা যেত।
তবে ৭ নভেম্বরের পর থেকে তাঁদের আর লাইভ ভিডিও করতে দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে উত্তরার বিভিন্ন এলাকায় চীনা নাগরিকদের আনাগোনাও চোখে পড়ছে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কেন তাঁরা হঠাৎ এলাকা ছেড়েছেন, কোথায় গেছেন কিংবা তাঁদের লাইভ ভিডিও বন্ধের পেছনে কোনো নির্দিষ্ট কারণ রয়েছে কি না, সে বিষয়ে প্রাথমিক তথ্যে বিস্তারিত কিছু জানা যায়নি।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |