| বঙ্গাব্দ
ad728
ad728

এমপি আবু সুফিয়ানের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময় সভা

রিপোর্টারের নামঃ মাসুদ পারভেজ
  • আপডেট টাইম : 21-05-2026 ইং
  • 24403 বার পঠিত
এমপি আবু সুফিয়ানের সঙ্গে রিহ্যাব চট্টগ্রামের মতবিনিময় সভা
ছবির ক্যাপশন: রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

চট্টগ্রামে মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, এমপি মহোদয়ের সঙ্গে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) এমপি’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসানের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় রিহ্যাব চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান বলেন, অনেক ডেভেলপার প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা না মেনে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছে। এছাড়া ব্যক্তি পর্যায়ে শেয়ার বিল্ডিংয়ের মাধ্যমে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে গ্রাহকরা প্রতারিত হচ্ছেন এবং সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। তিনি জানান, মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনার জন্য ডেভেলপারদের রিহ্যাবের সদস্য হওয়া বাধ্যতামূলক।

রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত্ বিনতে নুর রিয়েল এস্টেট খাতে কম সুদে ব্যাংক ঋণ চালুর প্রস্তাব দেন। পাশাপাশি নির্মাণসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর আহ্বান জানান।

রিহ্যাব পরিচালক ও কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন, সরকারের পৃষ্ঠপোষকতা পেলে মধ্যবিত্তদের জন্য স্বল্পমূল্যে আবাসন নিশ্চিত করা সম্ভব।

জবাবে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, কর্ণফুলী নদীর তীরবর্তী খালি জায়গাগুলোতে রিহ্যাব সদস্যরা আবাসন প্রকল্প গড়ে তুলতে পারেন। তিনি রিহ্যাবের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেওয়ার পরামর্শ দেন এবং সেগুলো সংসদে উত্থাপনের আশ্বাস দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নুর মোহাম্মদ ও আশীষ রায় চৌধুরী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর