| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৪২ লাখ শিশু

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 20-04-2026 ইং
  • 4761 বার পঠিত
চট্টগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৪২ লাখ শিশু
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডে শিশুকে টিকা দিয়ে চট্টগ্রাম বিভাগীয় হাম-রুবেলা ক্যাম্পেইনের উদ্বোধন।

সারা দেশের ন্যায় চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে যৌথভাবে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ এ আয়োজিত অনুষ্ঠানে ৬-৫৯ মাস বয়সী শিশুকে বিনামূল্যে এক ডোজ টিকা প্রদানের মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. সেখ ফজলে রাব্বি। শুভেচ্ছা বক্তব্য দেন ডা. জাহাঙ্গীর আলম।


প্রধান অতিথির বক্তব্যে নুসরাত সুলতানা বলেন, কোভিড পরবর্তী সময়ে শিশুদের সুরক্ষায় টিকা প্রদান সরকারের সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ। ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় এনে বিনামূল্যে টিকা নিশ্চিত করতে হবে। গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি জানান, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ কর্মসূচি সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ১০ মে পর্যন্ত চলবে। চট্টগ্রাম বিভাগে প্রায় ৪২ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, বিভাগের ১৬৪টি স্থায়ী কেন্দ্র ও ২৪ হাজার ৬৪০টি ভ্যাকসিনেশন সেন্টারে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে। এ কাজে ১ হাজার ১৫টি মপ-আপ টিম ও ১৬টি সান্ধ্যকালীন টিম দায়িত্ব পালন করবে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, জেলার ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে এমআর টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর