| বঙ্গাব্দ
ad728
ad728

পহেলা বৈশাখে ডিসি হিল–সিআরবি এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 13-04-2026 ইং
  • 6929 বার পঠিত
পহেলা বৈশাখে ডিসি হিল–সিআরবি এলাকায় যান চলাচলে বিশেষ নির্দেশনা
ছবির ক্যাপশন: বৈশাখ উপলক্ষে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে সিএমপি।

চট্টগ্রাম মহানগরীতে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ডিসি হিল ও সিআরবি এলাকাকে কেন্দ্র করে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।

সিএমপি সূত্রে জানা যায়, বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে ডিসি হিল (নজরুল স্কয়ার) ও সিআরবি শিরিষতলা এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড ব্লক বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

                       

ডিসি হিল এলাকায় লাভ লেইন (নুর আহম্মেদ সড়কের মুখ), চেরাগী পাহাড়, এনায়েত বাজার মোড় এবং বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) মোড়ে যান চলাচল সীমিত রাখা হবে।

একইভাবে সিআরবি শিরিষতলা এলাকায় আটমার্সিং, ফ্রোন্সিস রোড, কাঠের বাংলো এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মোড়ে রোড ব্লক স্থাপন করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পুলিশ জানায়, পহেলা বৈশাখের অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট সড়ক ব্যবহারকারী চালক ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে ডিসি হিল ও সিআরবি এলাকায় ব্যাপক জনসমাগম হয় এবং নানা সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর