চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে “সাঈদ অটোমোবাইলস” নামের একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন।
অভিযানকালে প্রতিষ্ঠানটিতে অবৈধভাবে ১ হাজার ৭৫০ লিটার জ্বালানি তেল মজুদ রেখে অধিক মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এ সময় জব্দ করা জ্বালানি তেল নিকটবর্তী একটি পেট্রোল পাম্পে বিক্রি করে দেওয়া হয় বলে জানা গেছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং স্থানীয় থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |