সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর উপকূলে অবস্থিত একটি কারখানায় মেরামত কাজ করার সময় লোহার চাপা পড়ে দুই শ্রমিকের নিহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া বক্তারপাড়া বেড়িবাঁধে অল ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি অল ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি জিংক এ্যাশ উৎপাদন কারখানার ভেতরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত নেছার আহমেদের ছেলে ফারুক (৪০) ও কুমিল্লা লাঙ্গলকোট থানার তালিবাড়ি এলাকার তাহের মোল্লার ছেলে জহির (৩৫)।
দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় কারখানাটির গেইটে তালা লাগানো। এসময় কোন শ্রমিক বা কর্মচারী দেখা মিলেনি। সীতাকুণ্ড মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোহাম্মদ জাফর বেলা ২টার সময় ঘটনাস্থলে এসেও কোন লাশের সন্ধান পাননি। স্থানীয়রা জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানা কর্তৃপক্ষ দুই শ্রমিকের মৃতদেহ সরিয়ে ফেলে।
জানা গেছে, চট্টগ্রামের হালিশহরের তুহিন নামক একব্যক্তির মালিকানাধীন অল ট্রেড ইন্টারন্যাশনাল কারখানাটিতে জিংক এ্যাশ উৎপাদন করে আসছে। কারখানায় এঙ্গেল দিয়ে তৈরী শেড মেরামত করার সময় হঠাৎ করে পুরো শেড ভেঙে পড়ে। এসময় শেডের উপর কাজ করার সময় দুই শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারান। এ ঘটনার পর পর কারখানার ভেতরে থাকা অন্যান্য শ্রমিকরা দ্রুত পালিয়ে যায়। দুপুর একটা দিকে কারখানা মালিকের পাঠানো দুইটি অ্যাম্বুলেন্সে করে লাশ দুটি চমেক হাসপাতালে প্রেরণ করে।
নুরুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা জানান, হঠাৎ বিকট শব্দ হলে আমি দৌঁড়ে এসে দেখি গোডাউনটিতে শেড ভেঙে পড়েছে। দুইজনের মৃতদেহ পড়ে রয়েছে। বাকিরা সবাই দ্রুত চলে যায়।
চট্টগ্রাম ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের ইন্সপেক্টর নাহিদ মৃধা বলেন, গোডাউনের শেড ভেঙে পড়ে দুই শ্রমিক মারা গেছে। তাদের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |