| বঙ্গাব্দ
ad728
ad728

আমিরবাগে জমকালো আয়োজনে “মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 15924 বার পঠিত
আমিরবাগে জমকালো আয়োজনে “মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
ছবির ক্যাপশন: আমিরবাগে শুরু হলো “মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬” তরুণদের সুস্থ রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ মেয়রের

চট্টগ্রাম নগরীর আমিরবাগে ব্যাডমিন্টনপ্রেমীদের অংশগ্রহণে জমকালো আয়োজনে “মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমিরবাগ ব্যাডমিন্টন কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, তরুণ সমাজকে সুস্থ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।” তিনি ভবিষ্যতেও এমন ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহরাব মাসুক (স্কুল অ্যান্ড কলেজ অফ সাইন, বিজনেস অ্যান্ড হিউম্যানিটিজ), মোঃ শহিদুল ইসলাম চৌধুরী (সভাপতি, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়), লোকমান হোসেন (আমিরবাগ আ/এ কল্যাণ সমিতি) এবং মো. ওমর ফারুক চৌধুরী (সহ-সভাপতি, চট্টগ্রাম ফার্নিচার সমিতি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরবাগ ব্যাডমিন্টন কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন ফয়সাল মনির চৌধুরী।

এ সময় খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন সি. শহিদ, গাজী মো. তৌয়ব, মো. বাহার উদ্দীন, মো. টিপু, মো. বাপ্পি, মো. রনি, মো. রাসেল, মো. আতিক ও মো. আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-যুবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। টুর্নামেন্টটি স্থানীয় খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে বলে আয়োজকরা জানান।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর