| বঙ্গাব্দ
ad728
ad728

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান।

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 17-02-2026 ইং
  • 64429 বার পঠিত
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান।
ছবির ক্যাপশন: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান।

সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় এক হাজারের বেশি অতিথি উপস্থিত ছিলেন। কূটনৈতিক প্রতিনিধি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক রাজকীয় আবহে অনুষ্ঠিত হয়। পুরো এলাকা ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায়।

প্রধানমন্ত্রীর শপথের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নেন। মন্ত্রিপরিষদ সচিব প্রথমে ২৩ জনের নাম ঘোষণা করলেও নুরুল হক নুরকেও শপথ নিতে দেখা যায়, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং নুরুল হক নুর।

নতুন সরকারের সামনে এখন অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক সংস্কার এবং আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। বিশ্লেষকদের মতে, শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও প্রকৃত পরীক্ষা শুরু হবে এখন থেকেই।

রাজনৈতিক অঙ্গনে নতুন এই অধ্যায় কতটা স্থিতিশীল ও ফলপ্রসূ হবে, সেটিই এখন দেখার বিষয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর