| বঙ্গাব্দ
ad728
ad728

বায়েজিদে অভিযান, হত্যা মামলার আসামি মুন্না আটক

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 09-11-2025 ইং
  • 204161 বার পঠিত
বায়েজিদে অভিযান, হত্যা মামলার আসামি মুন্না আটক
ছবির ক্যাপশন: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত বেলাল উদ্দিন মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত বেলাল উদ্দিন মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে বায়েজিদ থানার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে চালিতাতলী এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।


পুলিশ সূত্রে জানা যায়, বেলাল উদ্দিন মুন্নার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি লিয়াকত আলী হত্যা মামলার ৬ নম্বর আসামি। পাশাপাশি সম্প্রতি বায়েজিদ এলাকায় ঘটে যাওয়া সরওয়ার বাবলা হত্যাকাণ্ডের ঘটনাতেও তার সম্পৃক্ততা আছে বলে তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেলাল এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, জমি ও পুকুর দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় একাধিকবার আইনের হাত থেকে রেহাই পেয়েছেন বলে দাবি করেন এলাকাবাসী।


এ বিষয়ে বায়েজিদ থানার অফিসার ইনচার্জ জানান, “গ্রেফতারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর