| বঙ্গাব্দ
ad728
ad728

পাহাড়ে বন্দি ২৫ নারী–শিশু উদ্ধার, দুই পাচারকারী আটক

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 04-11-2025 ইং
  • 131756 বার পঠিত
পাহাড়ে বন্দি ২৫ নারী–শিশু উদ্ধার, দুই পাচারকারী আটক
ছবির ক্যাপশন: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের আস্তানা থেকে ২৫ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় মানবপাচারকারীদের আস্তানা থেকে ২৫ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দুইজন পাচারকারীকে আটক করা হয়।


সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাহারছড়া ইউনিয়নের ঝুম্মাপাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।


কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধারকৃত নারী ও শিশুরা দালাল চক্রের মাধ্যমে বিদেশে পাঠানোর প্রলোভনে সেখানে আটক ছিলেন। পাচারকারীরা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে সক্রিয় ছিল।


তিনি আরও জানান, আটক দুই পাচারকারীকে জিজ্ঞাসাবাদে জানা গেছে—তারা নারী ও শিশুদের মালয়েশিয়া ও অন্যান্য দেশে পাচারের উদ্দেশ্যে পাহাড়ে লুকিয়ে রেখেছিল। সুযোগ পেলে সাগরপথে বিদেশে পাঠানোর পরিকল্পনা ছিল তাদের।


উদ্ধারকৃতদের স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। একই সঙ্গে পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে।


কোস্ট গার্ডের এক কর্মকর্তা বলেন, “মানবপাচার প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা মানুষকে প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর চেষ্টা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।”


এদিকে স্থানীয়রা জানান, টেকনাফ ও আশপাশের উপকূলীয় এলাকায় বহু দিন ধরেই দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা দারিদ্র্য ও চাকরির প্রলোভন দেখিয়ে নারী ও শিশুদের বিদেশে পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর