| বঙ্গাব্দ
ad728
ad728

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 19-04-2026 ইং
  • 6132 বার পঠিত
সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর নিহত
ছবির ক্যাপশন: সীতাকুণ্ডের কলাবাড়িয়া এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. ফয়সাল আহমেদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত ফয়সাল কিশোরগঞ্জ জেলার মিঠাময় উপজেলার মোহাম্মদ বশির আহমদের ছেলে।

রবিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক সোয়া ১০টার দিকে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ-জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি কলাবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় ফয়সাল ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদে ঘুমিয়ে থাকায় সে পড়ে যায়। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর