| বঙ্গাব্দ
ad728
ad728

আইআইইউসি-তে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 08-10-2025 ইং
  • 144699 বার পঠিত
আইআইইউসি-তে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর সৌজন্যে এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)-এর ইকনমিকস অ্যান্ড ব্যাংকিং ক্লাবের আয়োজনে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প

চট্টগ্রাম, ৮ অক্টোবর: পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর সৌজন্যে এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC)-এর ইকনমিকস অ্যান্ড ব্যাংকিং ক্লাবের আয়োজনে গতকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প।


এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০০ জন শিক্ষক ও শিক্ষার্থী বিনামূল্যে মেডিসিন, গাইনী ও ডেন্টাল পরামর্শ, ব্লাড গ্রুপ নির্ণয় এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা সেবা গ্রহণ করেন। পার্কভিউ হসপিটালের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি টিম পুরো মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।


ক্যাম্পে উপস্থিত ছিলেন পার্কভিউ হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ নকীব সিকদার, গাইনী বিশেষজ্ঞ ডা. মেরিনা, ডেন্টাল বিশেষজ্ঞ ডা. তানভীর হাসান এবং ডা. গাজী আমিনুল ইসলাম।


এছাড়াও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষক, শিক্ষার্থী এবং ক্লাবের সদস্যরা ক্যাম্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতেও তারা এ ধরনের জনসচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর