একাডেমিক লেখালেখির দক্ষতা বাড়াতে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অ্যাসাইনমেন্ট ও গবেষণাপত্র লেখার কাঠামো, তথ্যসূত্র ব্যবহার এবং প্লেজিয়ারিজম পরিহারের বিভিন্ন কৌশল শেখানো হয় শিক্ষার্থীদের।
বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি ইকোনমিস্টস ফোরামের (পিইউইএফ) সহযোগিতায় ‘ডেভেলপিং একাডেমিক রাইটিং স্কিলস: এ প্র্যাকটিক্যাল গাইড ফর আন্ডারগ্র্যাজুয়েট ইকোনমিকস স্টুডেন্টস’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।
তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণায় একাডেমিক লেখালেখির দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে নিয়মিত পড়াশোনা, অনুশীলন ও গবেষণার মাধ্যমে লেখার মান উন্নত করতে হবে। পাশাপাশি তথ্যের যথাযথ ব্যবহার, মৌলিক চিন্তাভাবনা এবং প্লেজিয়ারিজম পরিহারে সচেতন থাকতে হবে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ দেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া হোসাইন বর্ষা। তিনি একাডেমিক লেখার মৌলিক বিষয়, অ্যাসাইনমেন্ট ও গবেষণাপত্রের কাঠামো, রেফারেন্স ব্যবহারের নিয়ম এবং মানসম্মত লেখা তৈরির কৌশল নিয়ে আলোচনা করেন।
এতে অর্থনীতি বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ইনচার্জ ড. অর্পিতা দত্ত এবং বিভাগের শিক্ষক বিদ্যুৎ কান্তি নাথ, উম্মে সালমা, সুদীপ দে ও ইফতেখার মিয়া।
কর্মশালায় অংশ নিয়ে শিক্ষার্থীরা একাডেমিক লেখালেখির ব্যবহারিক বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন। আয়োজকদের প্রত্যাশা, এ প্রশিক্ষণ তাঁদের গবেষণার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |