| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 14-11-2026 ইং
  • 10953 বার পঠিত
চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার
ছবির ক্যাপশন: চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযানে ১০ হাজার ইয়াবা ও একটি হার্ডজিপ গাড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিএমপির গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন।

সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। উপ-পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিমের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি হার্ডজিপ গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-১৩১৭।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর