চট্টগ্রামের কর্ণফুলীতে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি হার্ডজিপ গাড়িও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কর্ণফুলী থানার শিকলবাহা চরফরিদ এলাকায় ফসিল সিএনজি ফিলিং স্টেশনের পাশে সৈয়দ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম হাসিবুর রহমান (৩৯)। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত ছিলেন।
সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী। উপ-পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিমের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, অভিযানে হাসিবুর রহমানের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত কালো রঙের একটি হার্ডজিপ গাড়ি জব্দ করা হয়েছে। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৮-১৩১৭।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |