চট্টগ্রাম নগরীর সিটি গেটে পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯.৭ গ্রাম স্বর্ণসহ সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিটি গেট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পুলিশের চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।
সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের নির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ জানায়, দায়িত্ব পালনকালে এসআই মোহাম্মদ নেয়ামত উল্লাহ সঙ্গীয় ফোর্সসহ সুধীর কুমার ধরকে আটক করেন। এ সময় তাঁর কাছ থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ধারায় আকবরশাহ থানায় মামলা করা হয়েছে। পরে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সুধীর কুমার ধর স্বর্ণ চোরাকারবারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
| ফজর | ৪:৩৮ - ৫:৫৩ ভোর |
|---|---|
| যোহর | ১১:৩৮- ২:৫২ দুপুর |
| আছর | ২:৫৩ - ৫:১৮ বিকাল |
| মাগরিব | ৫:১৯-৬:৩৪ সন্ধ্যা |
| এশা | ৬:৩৫-৪:৩৭ রাত |
| জুম্মা | ১১:৩৮-২:৫২ দুপুর |