| বঙ্গাব্দ
ad728
ad728

দক্ষিণ রাঙ্গুনিয়ার পাহাড়ে পুলিশের অভিযান, আটক ৬

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 13-11-2026 ইং
  • 18825 বার পঠিত
দক্ষিণ রাঙ্গুনিয়ার পাহাড়ে পুলিশের অভিযান, আটক ৬
ছবির ক্যাপশন: দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধ দমনে পুলিশের সমন্বিত অভিযান।

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে সমন্বিত অভিযান চালিয়েছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। অভিযানে ছয়জনকে আটক করার পাশাপাশি রেজিস্ট্রেশনবিহীন চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


দক্ষিণ রাঙ্গুনিয়ার মোবারক টিলা, সৈয়দের খিল, কাইন্দার কুল, ভাল্লুকীয়া টিলা, মীরেরখীল ও ক্ষেত্রবাজারসহ বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকায় পুলিশের একাধিক দল একযোগে অভিযান চালায়।

এ সময় পাহাড়ি বসতবাড়ি, সন্দেহভাজন স্থাপনা এবং তালিকাভুক্ত অপরাধীদের সম্ভাব্য অবস্থানস্থলে তল্লাশি করা হয়। দুর্গম পাহাড়ি এলাকা যেন অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত না হয়, সে লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আটক ব্যক্তিদের পরিচয় ও তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত জানানো হয়নি।

পুলিশ জানায়, পাহাড়ি এলাকায় সন্ত্রাস, অবৈধ অস্ত্রের ব্যবহার, চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সমন্বিত অভিযান চলবে। একই সঙ্গে অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর