| বঙ্গাব্দ
ad728
ad728

সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে কক্সবাজারে নাগরিক শোকসভার উদ্যোগ

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 12-11-2026 ইং
  • 19240 বার পঠিত
সাংবাদিক আহমদ গিয়াসের স্মরণে কক্সবাজারে নাগরিক শোকসভার উদ্যোগ
ছবির ক্যাপশন: সাংবাদিক, পরিবেশ গবেষক ও চিন্তক আহমদ গিয়াসের স্মৃতি ও কর্ম সংরক্ষণে নাগরিক শোকসভার আয়োজন করছে কক্সবাজার সাংবাদিক সমিতি।

সাংবাদিক, পরিবেশ গবেষক ও চিন্তক আহমদ গিয়াসের স্মরণে নাগরিক শোকসভার আয়োজনের উদ্যোগ নিয়েছে কক্সবাজার সাংবাদিক সমিতি। কক্সবাজারের সাংবাদিকতা, পরিবেশচর্চা, ইতিহাস-ঐতিহ্য অনুসন্ধান ও সমাজভাবনায় তাঁর অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আজাদ মনসুর জানান, আয়োজনটি শুধু স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না তাঁরা। আহমদ গিয়াসের জীবন, কর্ম, চিন্তা ও সৃষ্টিকর্ম সংরক্ষণের একটি স্থায়ী উদ্যোগের সূচনা করাই হবে শোকসভার অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, আহমদ গিয়াসের প্রয়াণে কক্সবাজারের সাংবাদিকতা ও মননশীল সমাজ একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ হারিয়েছে। তাঁর রেখে যাওয়া কাজ ও চিন্তা সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

প্রস্তাবিত শোকসভায় ‘সাংবাদিক আহমদ গিয়াস: কক্সবাজারের সাংবাদিকতায় তাঁর অবদান’, ‘পরিবেশ গবেষক আহমদ গিয়াস: প্রকৃতি ও প্রতিবেশ রক্ষায় তাঁর চিন্তা’ এবং ‘আহমদ গিয়াসের সৃষ্টিকর্ম সংরক্ষণ: আমাদের দায় ও করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।

এদিকে, তাঁর প্রকাশিত ও অপ্রকাশিত লেখা, সংবাদ প্রতিবেদন, আলোকচিত্র, গবেষণাকর্মসহ বিভিন্ন সৃষ্টির উপকরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর জীবন ও কর্ম নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ এবং প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

শোকসভা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৬ নভেম্বর সোমবার কক্সবাজারের নিরিবিলি শাহীন রেস্তোরাঁয় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

এতে জেলার প্রবীণ ও নবীন সাংবাদিক, পরিবেশ গবেষক, লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, ইতিহাস গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আহমদ গিয়াসের সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং বাস্তবায়ন কমিটির সদস্যসচিব স.ম. ইকবাল বাহার চৌধুরী।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর