| বঙ্গাব্দ
ad728
ad728

চট্টগ্রামে বাসে তল্লাশি, দুই দেশীয় এলজিসহ আটক ১

রিপোর্টারের নামঃ ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : 12-11-2026 ইং
  • 19601 বার পঠিত
চট্টগ্রামে বাসে তল্লাশি, দুই দেশীয় এলজিসহ আটক ১
ছবির ক্যাপশন: আকবরশাহ থানা পুলিশের অভিযানে দুটি দেশীয় তৈরি এলজিসহ আটক ওমর ফারুক।

চট্টগ্রামের আকবরশাহে পুলিশ চেকপোস্টে বাসে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজিসহ ওমর ফারুক (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে আকবরশাহ থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিটি গেট পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী ‘লাল-সবুজ’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ওমর ফারুককে আটক করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণারামপুর এলাকার বাসিন্দা।

আটকের পর তাকে আকবরশাহ থানায় নেওয়া হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় ১১ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ১১, অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।

সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায়, পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রুহুল আমিন লাভুর তত্ত্বাবধানে এবং আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজের হোসাইনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, আটক ব্যক্তি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর