| বঙ্গাব্দ
ad728
ad728

রাউজানে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

রিপোর্টারের নামঃ আরিফুল হাসনাত, চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : 13-06-2026 ইং
  • 4969 বার পঠিত
রাউজানে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা
ছবির ক্যাপশন: গুলিতে নিহত যুবদল নেতা মাসুদ।

চট্টগ্রামের রাউজান উপজেলায় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মৃত খালেদ চৌধুরীর ছেলে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেতাগী ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাহাড়তলী চৌমুহনী এলাকায় অবস্থানকালে মাসুদকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ধারণা, বালুর ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে রাঙ্গুনিয়া ও রাউজানে যুবদল নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী, থানার মোড়, চন্দ্রঘোনা এবং রাউজানের পাহাড়তলী এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা। এতে দুপুরের পর থেকে কাপ্তাই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, এটি একটি পরিকল্পিত টার্গেট কিলিং। সন্ত্রাসীরা কৌশলে ঘটনাটি ঘটিয়ে দ্রুত পালিয়ে গেছে। তবে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর