| বঙ্গাব্দ
ad728
ad728

মৃত্যুভয় নিয়ে কাফনের কাপড়ে কথা বললেন কাওয়ালী শিল্পী শাহীন রেজা

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 23-04-2026 ইং
  • 160 বার পঠিত
মৃত্যুভয় নিয়ে কাফনের কাপড়ে কথা বললেন কাওয়ালী শিল্পী শাহীন রেজা
ছবির ক্যাপশন: চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরেন কাওয়ালী শিল্পী শাহীন রেজা।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ অক্সিজেন এলাকার কাওয়ালী শিল্পী মো. শাহীন রেজা অভিযোগ করেছেন, ব্যবসা সম্প্রসারণের পর থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০২১ সালে তার বাড়িতে হামলা, দখলচেষ্টা ও লুটপাট চালানো হয়। ওই ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার সকালে Chittagong Press Club-এর এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শাহীন রেজা জানান, সম্প্রতি আবারও চাঁদা না পেয়ে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জারে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। একটি বার্তায় বলা হয়, ‘কাফনের কাপড় কিনে রাখ, যা খাওয়ার আছে খেয়ে নাও।’ পরে ভয়েস মেসেজে সাত দিনের মধ্যে তাকে ও তার পরিবারকে হত্যা করার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গরুর ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই একটি প্রভাবশালী চক্র নিয়মিত চাঁদা দাবি করত। তবে তিনি কখনোই সেই দাবি মেনে নেননি। চাঁদার চাপ ও নির্যাতনের কারণে একপর্যায়ে তার ব্যবসা বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা বিভিন্ন সময় ভিন্ন নম্বর ব্যবহার করে এবং কখনও আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়েও হুমকি দিয়েছে। এ ঘটনায় তিনি ২০২২ সালে মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন। এছাড়া বিভিন্ন সময়ে Bayezid Bostami Police Station-এ একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সর্বশেষ গত ২২ এপ্রিল নতুন করে হুমকি পাওয়ার ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ গড়িমসি করে বলে অভিযোগ করেন তিনি। পরে তিনি Chattogram Chief Metropolitan Magistrate Court-এ সাধারণ ডায়েরি করেন।

সংবাদ সম্মেলনে শাহীন রেজা বলেন, তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর