| বঙ্গাব্দ
ad728
ad728

দুই মাস পর আবার চালু হলো এনআইডি সংশোধন কার্যক্রম

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 26-01-2026 ইং
  • 72460 বার পঠিত
দুই মাস পর আবার চালু হলো এনআইডি সংশোধন কার্যক্রম
ছবির ক্যাপশন: দুই মাস পর সারাদেশে পুনরায় চালু হয়েছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম।

দীর্ঘ প্রায় দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে সারাদেশে এ সেবা আবার কার্যকর করা হয়েছে।

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, পোস্টাল ভোটের নিবন্ধন এবং প্রার্থী চূড়ান্ত করার গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান থাকায় এতদিন এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ায় স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এখন আবার সাধারণ নাগরিকদের জন্য সেবাটি উন্মুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম শেষ হওয়ায় আজ থেকে এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হলো।

এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ থাকার কারণ ব্যাখ্যা করে তিনি আরও জানান, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) ব্যবস্থার নিবন্ধন কার্যক্রম চলাকালে সিস্টেমের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এই সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রার্থীদের তথ্য চূড়ান্ত করার কাজও চলছিল।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনআইডিতে ভুল তথ্য সংযোজন বা তথ্য পরিবর্তনের অপচেষ্টা রোধে গত বছরের ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশনার মাধ্যমে এবার আবার সাধারণ জনগণের জন্য এ সেবা চালু করা হলো।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর