| বঙ্গাব্দ
ad728
ad728

কর্ণফুলীতে গ্যাস সিলিন্ডারে লুকানো ১৪ হাজার ৫০০ ইয়াবাসহ গ্রেফতার ১

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 20-04-2026 ইং
  • 4770 বার পঠিত
কর্ণফুলীতে গ্যাস সিলিন্ডারে লুকানো ১৪ হাজার ৫০০ ইয়াবাসহ গ্রেফতার ১
ছবির ক্যাপশন: কর্ণফুলীতে অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও জব্দকৃত পিকআপ।

চট্টগ্রাম মহানগর পুলিশের মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে ১৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার ও একজনকে গ্রেফতার করা হয়েছে।

মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব আলম খান এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারদের তত্ত্বাবধানে একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

গত ১৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিএমপির শিকলবাহা এলাকা ইউনুছ মার্কেট সংলগ্ন মায়ের দোয়া ভাতঘরের সামনে পাকা রাস্তা থেকে কক্সবাজার থেকে ইয়াবা বহন করে চট্টগ্রামের দিকে আসা একটি পিকআপের চালক মোঃ শওকত আলী কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার গাড়িতে থাকা খালি গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৪ হাজার ৫০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি নীল রঙের খালি গ্যাস সিলিন্ডার ও Toyota Pickup জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর