চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা উপজেলায় যৌথ অভিযানে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ট্রলিং নেট জব্দ করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা, বাংলাদেশ নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ডাঙ্গারচর এলাকা এলাকায় অবস্থিত ‘সি হার্ট’ ফ্যাক্টরিতে যৌথ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে ফ্যাক্টরি থেকে প্রায় ৩১২ কোটি টাকা মূল্যের ৩২ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ ট্রলিং নেট জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে কর্ণফুলী উপজেলা মৎস্য দপ্তর, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন, চট্টগ্রামের সদস্যরা অংশ নেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম বলেন, সমুদ্রে চলমান ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, সাগরে মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | ৪:০৯ - ৫:২৮ ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৯ - ৪:৩১ দুপুর |
| আছর | ৪:৩২ - ৬:২৫ বিকাল |
| মাগরিব | ৬:২৭ - ৭:৪৫ সন্ধ্যা |
| এশা | ৭:৪৬ - ৪:০৮ রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |