| বঙ্গাব্দ
ad728
ad728

"পার্কভিউ হসপিটালে ঈদ পুনর্মিলনীতে চিকিৎসক ও কনসালটেন্টদের আনন্দঘন মিলনমেলা"

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 16178 বার পঠিত
"পার্কভিউ হসপিটালে ঈদ পুনর্মিলনীতে চিকিৎসক ও কনসালটেন্টদের আনন্দঘন মিলনমেলা"
ছবির ক্যাপশন: "পার্কভিউ হসপিটালে ঈদ পুনর্মিলনী: চিকিৎসকরা মিলিত হয়ে ভাগাভাগি করলেন আনন্দ ও উৎসবের মুহূর্ত।"

চট্টগ্রামে পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে আনন্দঘন ও আন্তরিক পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম এবং সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তৃতা করেন ল্যাব ডিরেক্টর ডা. মাহবুবুর রহমান চৌধুরী, অধ্যাপক ডা. শাহনা চৌধুরী (গাইনি ও প্রসূতি রোগ), ডা. এম. এম. বারী (অর্থোপেডিক্স সার্জন), ডা. আ. ই. ম. ন. জাহাঙ্গীর সেলিম (কার্ডিওলজি), অধ্যাপক ডা. চিরঞ্জীব বড়ুয়া ও অধ্যাপক ডা. মোঃ মুছা (শিশু রোগ বিশেষজ্ঞ), ডা. মোস্তফা নূর মহসিন (গ্যাস্ট্রোএন্টেরোলজি), ডা. এম. এম. আলম সাদী ও অধ্যাপক ডা. এ. এস. এম. জাহেদ (কার্ডিওলজি ও মেডিসিন), অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস (মেডিসিন), অধ্যাপক ডা. আশরাফ আলী ও ডা. ইয়াকুব হোসেন (সার্জারি), ডা. রফিকুল হাসান (কিডনি রোগ), এবং অধ্যাপক ডা. শাহেদ আহমেদ চৌধুরী (ভাসকুলার বিশেষজ্ঞ)।

অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত বন্ধনের এক অনন্য মিলনমেলা। উপস্থিত চিকিৎসকরা ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে উন্নত চিকিৎসাসেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শেষ পর্বে আয়োজন করা হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর