| বঙ্গাব্দ
ad728
ad728

তরুণরাই জাতির ভবিষ্যৎ, খেলাধুলার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে: জেলা প্রশাসক

রিপোর্টারের নামঃ সিএইচডি নিউজ ২৪
  • আপডেট টাইম : 07-04-2026 ইং
  • 16023 বার পঠিত
তরুণরাই জাতির ভবিষ্যৎ, খেলাধুলার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে: জেলা প্রশাসক
ছবির ক্যাপশন: বোয়ালখালীতে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন—খেলাধুলার মাধ্যমে তরুণদের বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়ার প্রত্যাশা জেলা প্রশাসকের

“তরুণরাই এই জাতির ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে তারা একদিন বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণ করবে”—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, খেলার মাঠ যেমন মানুষকে শৃঙ্খলা, দলগততা ও চ্যালেঞ্জ মোকাবিলার শিক্ষা দেয়, তেমনি জীবনের লক্ষ্য অর্জনেও এসব গুণ অপরিহার্য।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বিশ্বকাপের আদলে ৩২টি স্কুল দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও উদ্বোধনী আয়োজনের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়াচর্চা, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে এই টুর্নামেন্ট একটি অনন্য উদ্যোগ। তিনি বলেন, খেলার মাঠ ও জীবনের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে। জীবনের মতো খেলাতেও উত্থান-পতন থাকে, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হয়।

তিনি আরও বলেন, খেলাধুলা বিশ্বমঞ্চে একটি দেশকে পরিচিত করার বড় মাধ্যম। ব্রায়ান লারা, ডিয়েগো ম্যারাডোনা, পেলে ও শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিরা নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বে নিজ নিজ দেশকে তুলে ধরেছেন। বাংলাদেশের তরুণরাও একদিন সেই অবস্থানে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ডিসপ্লে, নৃত্য এবং উশু-কুংফু প্রদর্শনীর মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন উপস্থাপন করে।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় এবং সারোয়ারতলী ইব্রাহিম নুর উচ্চ বিদ্যালয় দল।

উপজেলা প্রশাসনের আয়োজনে পুরো টুর্নামেন্টজুড়ে বোয়ালখালী উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর